শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হযরত খাদিজা (রা.) মহিলা মাদরাসায় ভর্তি চলছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত হযরত খাদিজা (রা.) মহিলা মাদরাসা ছাত্রী ও শিশুদের জন্য ভর্তি কার্যক্রম চালু করেছে। চলতি শিক্ষাবর্ষে কিতাব বিভাগ, ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ, নাজেরা বিভাগ এবং বালক-বালিকা শাখায় আদর্শ নূরানী-কিন্ডারগার্টেন (শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি) পর্যন্ত ভর্তি চলছে। রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ার সুবিধা।

মাদরাসাটি মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের পাশে, উত্তরে বি-২৪/এ, ডি.আই.টি রোডে অবস্থিত। মূল সড়কের পাশেই শীতাতপ নিয়ন্ত্রিত, মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে গড়ে তোলা প্রতিষ্ঠানটি সহজে যাতায়াতযোগ্য।

মাদরাসার বিশেষ বৈশিষ্ট্য:
* আন্তর্জাতিক মানের হাফেজা দ্বারা পরিচালিত হিফজ বিভাগ।
* বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে কিতাব বিভাগে পাঠদান।
* সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই এবং লেখাপড়ার প্রতি মনোযোগী করে তোলা হয়।
* ক্লাসেই পড়া মুখস্থ করানোর কার্যকর পদ্ধতি।
* ছাত্রীদের জন্য ফিল্টারকৃত ফ্রেশ পানি এবং রুচিসম্মত খাবারের ব্যবস্থা।
* ছোট শিশুদের মানসিক বিকাশে উপযোগী খেলাধুলার উপকরণ।
* দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের জন্য বিশেষ যত্ন নেওয়া হয়।

বিশেষ দ্রষ্টব্য:
বয়স্কা মহিলা ও স্কুলপড়ুয়া ছাত্রীদের জন্য (পার্ট-টাইম) সহীহ শুদ্ধভাবে কুরআন শিক্ষা এবং জরুরি মাসয়ালা-মাসায়েল শিক্ষার সুব্যবস্থা রয়েছে।

মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী মুহাম্মদ যোবায়ের আহমদ (উজানী) বলেন, ‘আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশে দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা প্রদান আমাদের লক্ষ্য। আগ্রহী অভিভাবকগণকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আপনাদের সন্তানদের একটি সুস্থ, নিরাপদ ও ইসলামী শিক্ষাভিত্তিক ভবিষ্যতের জন্য আমাদের মাদরাসায় ভর্তি করান।’

ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

প্রতিষ্ঠাতা পরিচালক: হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ঢালী চাঁদপুরী
মোবাইল: ০১৯১৭৭৬৭৩৭৮

মুহতামিম: মাওলানা মুফতী মুহাম্মদ যোবায়ের আহমদ (উজানী)
মোবাইল: ০১৬৮২৯৬৯০১১

যাতায়াত:
ঢাকার যেকোনো জায়গা থেকে মালিবাগ চৌধুরীপাড়া, আবুল হোটেল সংলগ্ন একটি বিল্ডিং, উত্তরে বি-২৪/এ, ডি.আই.টি রোড, ঢাকা-১২১৯।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ