১৪ এপ্রিল ২০২৫ (সোমবার) রাজধানীর কাওলাস্থ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষের দু'আ ও সবক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৪টায় মারকাযের স্থায়ী ক্যাম্পাসে (নামাপাড়া, কাওলা) এ আয়োজন শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে দাওয়াতুল হক বাংলাদেশ, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি শাইখুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান (দা.বা.)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
