সিলেটের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদে দাওরায়ে হাদীস জামাতের উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতেতাহী দরস (প্রারম্ভিক পাঠ) অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ এপ্রিল, বুধবার সকাল ১১টায় জামেয়ার মাদানী মসজিদ কমপ্লেক্সে এ আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিয মাওলানা সৈয়দ শামীম আহমদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জামেয়ার সদরুল মুদাররিসীন মুফতী সায়েম কাসেমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দরগাহপুর টাইটেল মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস, আল্লামা নুরুল ইসলাম খাঁন। তিনি নবপ্রতিষ্ঠিত দাওরায়ে হাদীস জামাতের প্রথম ব্যাচের ছাত্রদের উদ্দেশ্যে সহীহ বুখারীর ইফতেতাহী দরস à¦