ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এদিন বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীদের আশানুরূপ উপস্থিতি না থাকায় খালেদা জিয়া হলের শিক্ষার্থীদের দুপুরের খাবার বন্ধের ঘোষণা দেন হলটির প্রভোস্ট। এতে ক্ষোভ প্রকাশ করেছেন হলটিতে অবস্থানরত ছাত্রীরা।
জানা যায়, বুধবার বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুপুরে পান্তাভাত, ভর্তা ও রুই মাছ ভাজির আয়োজন করা হয়। নববর্ষ উদ্যাপন উপলক্ষে এদিন সকালে হল থেকে র্যালির আয়োজন করা হয়। এ সময় আশানুরূপ শà
