সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানী ঢাকায় ইফতা বিভাগে ভর্তি চলছে পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী আর নেই কওমি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে আস-সুন্নাহ, পুরস্কার ৪৫ লক্ষ টাকার স্বচ্ছতা নিশ্চিতে ফেনীর সব তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে সাধারণ ছুটি ঘোষণা ভালো থাকিস বন্ধু ‎প্রাণের সিকান্দার! মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে

কাতারে জামেয়া দারুল মা'আরিফের প্রাক্তন  শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতার ইউনিভার্সিটি থেকে ফিকহ ও উসূলুল ফিকহে মাস্টার্স সম্পন্ন করে মুমতায ও গবেষণা কর্মে অসাধারণ ভূমিকা রাখায় কাতারের আমিরের হাত থেকে গোল্ড মেডেল পেলেন জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন কৃতিছাত্র মুহতারাম মুহাম্মদ আবু তালেব। 

বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের স্পর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানি। 

মুহতারাম আবু তালেবের বাড়ি চট্টগ্রামের হাটহাজীর উত্তর মাদার্শা গ্রামে।  তিনি জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন কৃতি শিক্ষার্থী । এখানে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে ধারাবাহিকভাবে কুল্লিয়া প্রথম বর্ষ (অনার্স ১ম বর্ষ) পর্যন্ত দীর্ঘ ১০ বছর পড়াশোনা করেন।

কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইমাম ও খতিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলছেন। বর্তমানে তিনি কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কর্মরত রয়েছেন।

জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম এর শিক্ষক মাহমুদ মুজিব জানান
তাঁর এ অর্জনে আমরা গর্বিত ও পুলকিত। এ অর্জন শুধু জামেয়া দারুল মা'আরিফের নয় এটি বাংলাদেশরও একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর  পাশাপাশি আরো বড় বড় অর্জনের জন্যে দুআ করছি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ