জাতীয় শিক্ষাক্রমে দ্বীনি ও নৈতিক শিক্ষার সংকটকালীন সময়ে দেশের নুরানী মাদ্রাসাগুলো আধুনিক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা দিয়ে সমাজে দ্যুতি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন রামু উপজেলার রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।
তিনি বলেন, “মানবিক গুণাবলীসম্পন্ন, শিষ্টাচার সমৃদ্ধ আদর্শ সমাজ গঠনের জন্য শিশুদের শিক্ষা জীবনের শুরুতেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় দ্বীনি শিক্ষার যে অভাব রয়েছে, তা ইসলামের মূল চেতনার পরিপন্থী। এই পরিস্থিতিতে নুরানী মাদ্রাসাগুলোর ভূমিকাকে এগিয়ে নেওয়া প্রতà
