বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের উদ্যোগে প্রথম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ মে) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ছাত্রপরিষদের কেন্দ্রীয় আহবায়ক মাওলানা আব্দুর রহিম ও সদস্য সচিব হাফেজ হেলাল উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রপরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদী। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যারা কুরআনের হিফজ করছে, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উত্তরাধিকারী