শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘শিক্ষক ঘাটতি পূরণ ও কোটা বিলুপ্তিতে শিক্ষার পরিবেশ ফিরে আসবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বিলুপ্ত করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া শনিবার ঢাকার সেগুনবাগিচায় শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল শিক্ষক সংকট নিরসনের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। নারী কোটা বিলুপ্তির সিদ্ধান্ত শিক্ষাখাতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়ন নিশ্চিত হবে।”

মাওলানা জাকারিয়া বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল কোটাবিরোধী আন্দোলনের প্রতিফলন। মেধার ভিত্তিতে নিয়োগই এখন সময়ের দাবি। প্রাইমারি স্কুলের পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা স্তরেও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। তাহলেই মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।”

সভায় তিনি সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণ ও শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি জানান। বলেন, “শিক্ষকদের ৪৫% বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা প্রদান এখন ন্যায্য অধিকার। পাশাপাশি অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের ব্যবস্থা করতে হবে, যাতে হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পান।”

তিনি আরও বলেন, “ম্যানেজিং কমিটি প্রথা একটি দুর্নীতিপূর্ণ ব্যবস্থা, যা শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছে। এই ব্যবস্থার বিলুপ্তি এখন জরুরি। একই সঙ্গে গত ১৬ বছরে শিক্ষা খাতে সংঘটিত সকল দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।”

জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি শিক্ষকদের উদ্দেশে বলেন, “শিক্ষার নামে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ