|| মুফতি মুহাম্মদ তাকী উসমানী ||
যদি কেউ কোথাও আগে থেকেই কোনো দ্বীনি কাজে নিযুক্ত থাকে, তাহলে আমি তার সাথে প্রতিযোগিতা করে নিজের কাজ জোর করে চালু করবো না। হ্যাঁ, যদি কেউ নিজ থেকে দীনি কাজ শুরু করে— দোকান নয় বরং একটি মাদরাসা স্থাপন করে এবং আল্লাহ তায়ালা তাতে বরকত দেন, তাহলে সেটা ভিন্ন কথা।
এক বছর এমন হয়েছিল যে, আমাদের দাওরায়ে হাদিস ক্লাসে মাত্র বারো বা তেরোজন ছাত্র ছিল। তখন অনেকেই বলছিলেন, ‘হজরত মুফতি মুহাম্মদ শফী রহ. এই মাদরাসা বন্ধ করে দিলেন কেন?’ অথচ তিনি সারাজীবন এই নীতিতে চলেছেন যে, মাদরাসা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কৃত একটি কাজ। যেসব ছাত্র আসে, তাদের দীনি শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব, তবে ছাত্র সংখ্যা বাড়ানোই মূল উদ্দেশ্য নয়।
