শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্রথম আলোর রিপোর্টে ক্ষোভ, জ্বালিয়ে দিল পত্রিকার কপি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রথম আলো পত্রিকায় আগুন ধরিয়ে দিচ্ছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য গত ৯ বছরে আটবার ডিপিপি জমা দেওয়া হয়েছে, কিন্তু অনুমোদন পায়নি। তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ একনেক সভায় ডিপিপি অনুমোদন না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুরে ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব সাইফ মুস্তাফিজ অংশগ্রহণ করে সংহতি জানিয়ে সরকারের কাছে দ্রুত শিক্ষার্থীদের দাবি পূরণ করার আহ্বান জানিয়েছেন। একই দাবিতে গতকাল প্রতীকী গণ অনশন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বুড়িপোতাজিয়া গ্রামবাসী। তাঁরা ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে চলনবিলের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে’ বিশ্ববিদ্যালয়বিরোধী এমন সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ও পত্রিকার ওই সংখ্যা জ্বালিয়ে দেন। একই সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পত্রিকাটি বয়কটের ঘোষণা দেয়।

গতকাল সকাল ১০টার দিকে উপজেলার দিলরুবায় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন-৩-এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নয় বছরে আটবার ডিপিপি জমা দেওয়া হয়েছে। সর্বশেষ রবীন্দ্র ঠাকুরের ১০০ একর জমির ওপর ৫১৯ কোটি টাকার ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মধ্য দিয়ে শুরু হওয়া ধারাবাহিক আন্দোলনে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক-রেলপথ-যমুনা সেতু অবরোধ করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ