শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সাদিক-ফরহাদের নেতৃত্বে ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। 

সোমবার (১৮ আগস্ট) দুপুরে নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আংশিক প্যানেল ঘোষণা করে সংগঠনটি।

সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। থাকতেন ঢাবির মাস্টারদা সূর্য সেন হলে। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়।

 অন্যদিকে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন।

এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন পদপ্রার্থীরা। আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলও। 

১২ আগস্ট থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ১৭০ টির বেশি ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন পদপ্রার্থী শিক্ষার্থীরা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ