শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র।

মঙ্গলবার ছিল মনোনয়নপত্র নেয়ার শেষ দিন। আগামীকাল ২০ আগস্ট বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের।

হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ১১২টি এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ৩৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭৩টি, জগন্নাথ হলে ৭৪টি, ফজলুল হক মুসলিম হলে ৮৬টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১০০টি, রোকেয়া হলে ৫৩টি, সূর্যসেন হলে ৯৫টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮০টি, শামসুন নাহার হলে ৪২টি, কবি জসীম উদ্দীন হলে ১০৬টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৯৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৭৯টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৯টি, অমর একুশে হলে ৯১টি, কবি সুফিয়া কামাল হলে ৮৮টি, বিজয় একাত্তর হলে ৯৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৮২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে একজন প্রার্থী কেবল একটি পদেই নির্বাচন করতে পারবেন। সে ক্ষেত্রে একটি পদ রেখে বাকিগুলোতে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে। প্রত্যাহার না করলে সব মনোনয়নপত্রই বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, গতকাল ১৮ আগস্ট মনোনয়নপত্র বিতরণের শেষ দিন থাকলেও নির্বাচন কমিশন তা বাড়িয়ে ১৯ আগস্ট করেন। 

এ বিষয়ে প্রশাসন জানায় বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করেন। ফলে শিক্ষার্থীরা কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন নি। এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে ১৯ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টা ও ২০ আগস্ট বুধবার বিকাল ৫টা করার সিদ্ধান্ত গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ