শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কামিল পরীক্ষায় পাসের হার ৯২.৭২ শতাংশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের সব মাদরাসার কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৯২ দশমিক ৭২ শতাংশ। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, কামিলের প্রথম ও চূড়ান্ত বর্ষে ৪১ হাজার ৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের ৩৮ হাজার ৭৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। এর মধ্যে ২৮০ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ অর্জন করেছেন। পরীক্ষায় পাসের হার প্রথমবর্ষে ৮৭ দশমিক ৮৩ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে ৯৭ দশমিক ৬১ শতাংশ।

চূড়ান্ত বর্ষে দেশের সব মাদরাসার মধ্যে প্রথম হয়েছে ঢাকা সরকারি আলিয়া মাদরাসা। প্রথম বর্ষের মেধাতালিকায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান অর্জন করেছে।

এদিকে ফল প্রকাশকালে উপাচার্য অধ্যাপক মো. শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নিজস্ব ব্যবস্থাপনায় ও স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও ড. মুহাম্মদ আবু জাফর খান, কোষাধ্যক্ষ এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. রফিক আল মামুন প্রমুখ।

গত ৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত কামিলের প্রথম ও চূড়ান্ত বর্ষের পরীক্ষা হয়। পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.result.iau.edu.bd.com-এ পাওয়া যাবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ