শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আলেমে রাব্বানী ক্বারী তৈয়ব (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| গুফরান হাবিবী ||

বিখ্যাত আলেমে দ্বীন, পটিয়া মাদ্রাসার বোয়ালি সাহেব (রহ.) এর বিশিষ্ট খলিফা এবং আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার সম্মানিত শিক্ষক হযরত আলহাজ্ব মাওলানা ক্বারী তৈয়ব (রহ.) সম্প্রতি ইন্তেকাল করেছেন। তাঁর স্মরণে আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম, ঢাকা আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে।

 ১লা সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ১১টায় আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুমের জামিয়া মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাদীস মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা জহুরুল ইসলাম । 

মাওলানা জহুরুল ইসলাম বলেন, ‘হযরত মাওলানা তৈয়ব (রহ.) ছিলেন একজন প্রকৃত আল্লাহভক্ত ও দোয়া প্রার্থনায় নিষ্ঠাবান উস্তাদ। তিনি আজীবন তাহাজ্জুদ আদায় করতেন এবং জামাতের সাথে নামাজে ছিলেন অবিচল। দীর্ঘ ২০-২২ বছর সৌদিতে অবস্থানের পর দেশে ফিরে আবার শিক্ষকতা কর্মজীবন শুরু করেন। । আমরা তাঁর জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চতম মাকাম কামনা করি।’

মাদরাসার উলামা, শিক্ষক, ছাত্র  এই স্মরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মরহুমের জীবন ও আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন এবং তার জন্য দোয়া করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ