শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভোট গণনায় কারচুপির অভিযোগ দুই প্রার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে তারা এ অভিযোগ করেন এবং গণনা প্রক্রিয়া সরাসরি দেখার দাবি জানান। তবে প্রশাসন তাদের এ সুযোগ দেয়নি।

অভিযোগ তোলার সময় টিএসসি কেন্দ্রের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম। এছাড়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

তারা অভিযোগ করেন, টিএসসি কেন্দ্রে ভোট গণনা প্রদর্শনের জন্য স্থাপন করা এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছিল না। ফলে তারা ভেতরে গিয়ে সরাসরি দেখতে চান, কিন্তু প্রশাসন তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়। প্রায় আধা ঘণ্টা অবস্থান করার পর ভেতরে ঢুকতে না পেরে তারা টিএসসি থেকে মিছিল নিয়ে সিনেট ভবনের দিকে যান। এ সময় তাদেরকে স্লোগান দিতে শোনা যায়— “ভোট চোর ভোট চোর, জামায়াত শিবির ভোট চোর।”

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “আমরা শুনেছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোট গণনা দেখছেন। কিন্তু আমরা কেন পারব না? তাহলে আমরা কীভাবে প্রশাসনের ওপর আস্থা রাখব? বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে। প্রশাসন আসলে কী করতে চাইছে, সেটি আমরা বুঝতে পারছি না।”

এ সময় টিএসসি ভোটকেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি স্ক্রিনটি বন্ধ অবস্থায় ছিল। পরে রাত পৌনে আটটার দিকে সেটি চালু করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ