শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ সোমবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল অনার্স পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ করা হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ মে সারাদেশে অনার্স মাদরাসাগুলোতে একই সঙ্গে লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন শেষ হয় এবং ২৩ জুলাই মৌখিক পরীক্ষা শেষ হয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর ফাজিল অনার্স পরীক্ষায় প্রায় ১২ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও সবার সহযোগিতায় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার এক মাস ২৩ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেশনজট নিরসনের জন্যই আমরা দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করছি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ