সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে আজান দিতে দেয়নি ছাত্রলীগ। এবার ডাকসুতে শিবিরের প্যানেলের বিজয়ের আজান শুরু হয়েছে।’এমন বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর বক্তা মুফতি আমির হামযা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা তার এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বলেছেন, হাজী মুহম্মদ মুহসীন হলে কখনোই আজান বা নামাজে বাধা দেয়নি কেউই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষ বরাবর একটি প্রতিবাদলিপি জমা দেওয়া হয়। এতে মুফতি আমির হামযাকে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। পরে হল ফটকে সংবাদ সম্মেলন করেন এই শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে