শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

 ইসলামি বইমেলায় জহির উদ্দিন বাবরের ‘ইবনে বতুতার স্মৃতির খোঁজে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখক ও সাংবাদিক জহির উদ্দিন বাবরের মালদ্বীপ ও শ্রীলঙ্কার ভ্রমণ কাহিনি ‘ইবনে বতুতার স্মৃতির খোঁজে’ এখন বাজারে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব পাশে চলমান ইসলামি বইমেলা উপলক্ষে বইটি প্রকাশিত হয়েছে। বাতায়ন পাবলিকেশন্স প্রকাশিত বইটি ইসলামি বইমেলায় প্রয়াস প্রকাশনের ১৯১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাবাজারের কওমি মার্কেট থেকে সরাসরি এবং রকমারি ডটকম ও ওয়াফি লাইফ ডটকম থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।

ভারত মহাসাগরের মধ্যখানে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ও শ্রীলঙ্কা। পাশাপাশি অবস্থিত দেশ দুটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। সারা বিশ্বের পর্যটকদের গন্তব্য এই দেশ দুটির ইতিহাস-ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। এই অঞ্চলটির সঙ্গে জড়িয়ে আছে বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতার বিচিত্র সব স্মৃতি। লেখক জহির উদ্দিন বাবর মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণকালে সেই স্মৃতির খোঁজ নিয়েছেন। ভ্রমণবৃত্তান্তের পাশাপাশি তুলে ধরেছেন ইতিহাসের নানা বয়ান। চেষ্টা করেছেন শিকড়ের সন্ধান দিতে।

বইটিতে একদিকে মিলবে সুখপাঠ্য ভ্রমণের স্বাদ, অন্যদিকে পাওয়া যাবে বিস্তৃত ইতিহাসের সংক্ষিপ্ত ও সাবলীল আলোচনা। এতে ঘরে বসে বইয়ের পাতায় পাঠক পাবেন ভ্রমণের স্বাদ। মিলবে ইতিহাসের নানা অজানা অধ্যায়ের খোঁজ। হারিয়ে যাবেন হাজার বছর আগের পৃথিবীতে।

বইটিতে দুটি দ্বীপরাষ্ট্রের সমাজ-সংস্কৃতি, রাজনীতি-অর্থনীতি, শিল্প-সাহিত্যসহ নানা প্রসঙ্গও আলোচিত হয়েছে পরিমিত আঙ্গিকে। পড়ার টেবিলে যারা সত্যিকারের ভ্রমণের স্বাদ নিতে চান, পাশাপাশি ধারণা পেতে চান ইতিহাস-ঐতিহ্যের নানা বাঁক সম্পর্কে-তাদের পাঠ্যতালিকায় বইটি অগ্রাধিকার পেতে পারে।

চার রঙা ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো ৯৬ পৃষ্ঠার বইটির গায়ের মূল্য ১৬০ টাকা। মেলা উপলক্ষে বিশেষ কমিশনে বইটি পাওয়া যাচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ