শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গানের শিক্ষক নিয়োগ বাতিল ও বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ আছর, চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স এর সামনে সচেতন ছাত্র সমাজ নোয়াখালী এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত মানববন্ধন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কবিরের সভাপতিত্বে, বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি শায়েখ ইউসুফ আল মাদানী, নোয়াখালী ৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুদ্দীন আমানতপুরী, মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর, মাহবুব আলম ও জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, "শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।"

উপস্থিত বক্তারা সাম্প্রতিক প্রজ্ঞাপনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন: অন্তর্বর্তীকালীন সরকারের গানের শিক্ষক নিয়োগের এই প্রজ্ঞাপন জনমানুষের সেন্টিমেন্ট বিরোধী এবং পতিত স্বৈরাচারের মতন একগুঁয়েমি আচরণের বহিঃপ্রকাশ।

অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী প্রজন্মের মধ্যে ধর্মহীনতার ব্যাপক প্রসারের আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চরমটুয়া মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আবুল কাসেম আমিনী, বিশিষ্ট লেখক মাওলানা মমিনুল হক চৌধুরী নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) এর এমপি পদপ্রার্থী মাওলানা মোরশেদ আলম, জাতীয়বাদী ছাত্রদল নরোত্তমপুর ইউনিয়ন এর সভাপতি আবির মাহমুদ, ধন্যপুর মাদরাসার মুহাদ্দিস মুফতী গিয়াস উদ্দিন,  মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা রহমতুল্লাহ আমিনী, মাওলানা সাইফুল ইসলাম ধর্মপুরী, মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, হাফেজ নুরুল আলম,  মাওলানা ফয়জুল্লাহ আখতারী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নোয়াখালীর সভাপতি আহমদ আইমান সহ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ