সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


শিক্ষক নিয়োগে জটিলতা রোধে মাদ্রাসা অধিদপ্তরের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা রোধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ ও যোগদান কার্যক্রমে প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি না থাকার কারণে নানা জটিলতা তৈরি হওয়ায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

অনিয়ম বা বিলম্বের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, অনেক মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান বা নিয়মিত কমিটি না থাকায় শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তকরণ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বা এডহক কমিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। আর কোনো এডহক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের à¦