শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দাদা হুজুর রহি.-র জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের বরেণ্য আলেম মুফতি সাদেকুল ইসলাম দাদা হুজুর রহি.র জীবন ও কর্ম নিয়ে একটি অনন্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি শুধু জীবনী নয়, বরং এতে উঠে এসেছে স্বাধীনতা-পরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার ইউনুছিয়ার অজানা ইতিহাস, ঢাকার লালবাগ ও চট্টগ্রামের হাটহাজারীর সোনালী সময়ের স্মৃতি, পাকিস্তানের করাচির সমকালীন চিত্র এবং যাত্রাবাড়ীর পঞ্চাশ বছরের কর্মজীবনের অজস্র ছোট ছোট স্মৃতিচিত্র।

পরিবারের খরচ জোগাতে বড়ভাইয়ের সঙ্গে খেতে কাজ করা এক শিশু কীভাবে হয়ে উঠলেন বাংলাদেশের অন্যতম বরেণ্য মুফতি—এই ইতিহাস বইটিতে নদীর মতো তরতর করে বয়ে চলা গদ্যে বর্ণিত হয়েছে। পাশাপাশি এতে স্থান পেয়েছে তৎকালীন ঢাকার ইতিহাস এবং দাদা হুজুর রহি.-র আহলিয়া, সেই মহীয়সী নারীর একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, যা পাঠকদের এক ভিন্ন স্বাদের উপকরণ দেবে। গ্রন্থে দাদা হুজুর রহি.-র মেজো ছেলের একটি হৃদয়স্পর্শী স্মৃতিগদ্যও সংযোজিত হয়েছে।

সবমিলিয়ে গ্রন্থটি তথ্য, ইতিহাস, মনীষী চরিত ও পারিবারিক স্মৃতির এক অনন্য সংকলন।

মোড়ক উন্মোচনের সময়: আসর থেকে মাগরিবের মধ্যে (ইনশাআল্লাহ)

 প্রকাশনা প্রতিষ্ঠান: আল ইয়ানা পাবলিকেশন

 বইমেলার স্টল নং: ৮৭

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ