শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দ্বীন শেখেন নাকি ‘শাইখদের’ ফ্রডগিরির সার্টিফাই করেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালাহউদ্দীন জাহাঙ্গীর

খাবার-দাবার যখন খান তখন ন্যাচারাল খোঁজেন, অর্গানিক খোঁজেন। আর যখন দ্বীন শিখতে যান তখন খোঁজেন হাইব্রিড, অনলাইন সর্বস্ব, সকাল-বিকাল মতিভ্রম ঘটা শাইখদের। এভাবে দ্বীন শেখেন নাকি ‘শাইখদের’ ফ্রডগিরির সার্টিফাই করেন আপনারা?

মাথার মধ্যে একটা জিনিস গেঁথে নেন, ‘দ্বীন’ জিনিসটা এত সস্তা মনে করবেন না। এক লোক ফুড়ুৎ করে ওয়াজে মুখভরা বুলি দিয়ে আপনাকে মোহাবিষ্ট করে ফেলল আর আপনিও তাকে ইসলামের ঠিকাদার বানিয়ে দিলেন—ইসলাম এইভাবে সাসটেইন করে না। ইসলাম একটা ক্লাসিক্যাল জিনিস, আপনাকে ক্লাসিক্যাল ওয়েতে দ্বীনের বুঝ ও সমঝ গ্রহণ করতে হবে।

মাদরাসাগুলো নিয়ে আপনাদের অনেক নাক সিঁটকানো থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, ক্লাসিক্যাল ইসলাম আপনি মাদরাসা ছাড়া আর কোথাও পাবেন না। কারণ, মাদরাসার এই ক্লাসিক্যাল ট্রাডিশন বহুকাল ধরে পৃথিবীতে প্রতিষ্ঠিত সত্য।

‘দ্বীনে ফেরা’ কতিপয় ব্যক্তি ইসলামকে অনলাইনসর্বস্ব করে যেভাবে ‘প্রিমিয়াম ইসলাম’ সাপ্লাই করছেন, এটা ক্লাসিক্যাল ইসলামের সঙ্গে কোনোভাবেই যায় না। সুতরাং এই হাইব্রিড ইসলাম থেকে যথাসম্ভব দূরে থাকবেন। দূরে থাকার ফলে হাইব্রিড শাইখদের চুতিয়াপনা থেকে বেঁচে থাকতে পারবেন।

লেখক: কলামিস্ট ও চিন্তক

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ