শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

'দীনি ইলম অন্তরকে পরিশুদ্ধ করার এক মহান উপায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে রোববার (১৯ অক্টোবর) আগমন করেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শাইখুল হাদিস হজরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী।
আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও অন্যান্য উস্তাদগণ আন্তরিকভাবে তাঁকে স্বাগত জানান।

তাঁর আগমন উপলক্ষে মাদরাসা মসজিদে এক গুরুত্বপূর্ণ নসিহত সভা অনুষ্ঠিত হয়। নসিহতে তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, ‘দীনি ইলম অর্জন শুধু তথ্য জানার নাম নয়; বরং এটি আত্মশুদ্ধি, আমলের দৃঢ়তা ও আল্লাহভীতির মাধ্যমে নিজের অন্তরকে পরিশুদ্ধ করার এক মহান উপায়। ছাত্রজীবনে পরিশ্রম, খোদাভীতি ও উত্তম আখলাক অর্জনে যত বেশি মনোযোগী হবে, আল্লাহ তায়ালা ততই তাদেরকে দ্বীনের বড় খিদমতগার বানাবেন।’

তিনি আরও বলেন, ‘দুনিয়ার লোভ-লালসা ও খ্যাতির চিন্তা পরিহার করে শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে ইলম অর্জন করতে হবে; কারণ ইখলাস ছাড়া কোনো আমলই কবুল হয় না।’

নসিহত শেষে ছাত্ররা তাঁর দোয়া লাভ করে। পরবর্তী সময়ে মাদরাসার মুহতামিম সাহেবকে সঙ্গে নিয়ে তিনি পুরো মাদরাসা ক্যাম্পাস পরিদর্শন করেন এবং নিজের মুগ্ধতা প্রকাশ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ