শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মাদরাসা ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ সালের ইবতেদায়ি (পঞ্চম শ্রেণি) ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি পরীক্ষাই শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর এবং শেষ হবে ৩১ ডিসেম্বর।

মঙ্গলবার (৪ নভেম্বর) বোর্ড থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়। ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী, অষ্টম শ্রেণির কুরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর (রোববার)। আরবি (১ম ও ২য় পত্র) পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর (সোমবার)। বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেয়া হবে ৩১ ডিসেম্বর (বুধবার)।

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় থাকবে। বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান (৫০+৫০)=১০০ এবং পরীক্ষার সময় (১.৩০+১.৩০)=৩ ঘণ্টা। দুটি বিষয়ে একই দিনে ভিন্ন কোডে পরীক্ষা হবে ও উত্তরপত্রও আলাদা থাকবে। গণিত ও বিজ্ঞানেও একই পদ্ধতি অনুসৃত হবে, পূর্ণমান (৭০+৩০)=১০০।

অন্যদিকে, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা সময়সূচি অনুযায়ী, কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর (রোববার)। আরবি (১ম ও ২য় পত্র) পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর (সোমবার)। বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেয়া হবে ৩১ ডিসেম্বর (বুধবার)।

৫ম শ্রেণিতে প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে। বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান (৫০+৫০)=১০০ আর গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান (৬০+৪০)=১০০ নির্ধারণ করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পাঠ্যবই থেকে মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী উভয় পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রের কক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। প্রবেশপত্র প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলসহ পরীক্ষা শুরুর সাত দিন আগে সংগ্রহ করতে হবে। পরীক্ষার্থীরা ওএমআর ফরমে সঠিকভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড পূরণ করবেন।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা শুধু অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করতে পারবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা বা প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ