সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘দাবি মেনে নিলে বাড়ি ফিরবো, নয়তো লাশ ফিরবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে পাঁচ দফা দাবি মেনে না নিলে পরদিন ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ঐক্য জোট।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জোটের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পতন করতে ১৬ লাগলেও মানুষ গড়ার কারিগর শিক্ষকরা ৩৭ দিন ধরে রাস্তায় ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান করছে। আমাদের দাবি অযৌক্তিক হলে বলুন আমরা আন্দোলন থামিয়ে দেব। না হলে আমাদের দাবি মেনে নিন। আমাদের দাবি মেনে নিলে বাড়ি ফিরবো, নয়তো লাশ ফিরবে।’

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোটের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন।

২. শিক্ষà