শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘নতুন বাংলাদেশে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন বাংলাদেশ গঠনে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের বিকল্প নেই। শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে সামনে থেকে নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষকগণের ভূমিকা’ শীর্ষক সেমিনারে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এসব কথা বলেন।

গাজীপুর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন অনুষ্ঠানে সেমিনারটির আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান। মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য এবং জ্ঞান-বিজ্ঞানে তাদের অবদানের কথা তুলে ধরে তিনি সেমিনারে বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীর অন্তরে কোরআন, হাদিসের জ্ঞান ও মূল্যবোধ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।’

সেমিনারে প্রধান আলোচক ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেমি অনুষদের অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে ভ্যালুস-বেসড নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যবোধভিত্তিক জ্ঞানই জাতির ভবিষ্যৎ সমৃদ্ধ করে।’

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশীদ। তিনি তার প্রবন্ধে আধুনিক শিক্ষার চাহিদা, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ