শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

২ মাসব্যাপী অ্যাডভান্সড ইসলামিক রিসার্চ মেথডলোজি কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) ল’রিসার্চ অডিটোরিয়ামে দুই মাসব্যাপী অ্যাডভান্সড ইসলামিক রিসার্চ মেথডলোজি কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার নির্বাহী পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কোর্স কোঅর্ডিনেটর ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী।

প্রশিক্ষণ কর্মশালায় প্রথম ক্লাসের প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ড. মোহাম্মদ নাছের উদ্দিন। উক্ত কর্মশালার ঢাকা, জগন্নাথ, চট্টগ্রাম, আইআইইউসি, মানারাত, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক নবীন গবেষক অংশগ্রহণ করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ