শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে চার কেন্দ্রেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে আছেন।

বুধবার সকাল পৌনে আটটার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। কেন্দ্র চারটি হলো- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মাসি বিভাগ।

এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ এবং এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৯১, জিএস পদে খাদিজাতুল কোবরা ৪৫, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩, এজিএস পদে মাসুদ রানা ১০২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ১১৮, জিএস পদে খাদিজাতুল কোবরা ৭৩, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২২ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ , এজিএস পদে মাসুদ রানা ১৩০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান' প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ১৩২, জিএস পদে খাদিজাতুল কোবরা ৬২, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১০৬ ভোট পেয়েছেন।

ফার্মাসি বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৩, এজিএস পদে মাসুদ রানা ৭৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান' প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৫৩, জিএস পদে খাদিজাতুল কোবরা ২৬, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৪৫ ভোট পেয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ