ইসলামি কালচারাল সোসাইটি ও মাসিক মানবজীবনের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ইসলামি সেবক সম্মাননা ও বিশ্বজয়ী হাফেজ-কৃতি হাফেজ সংবর্ধনা ২০২৫’। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মগবাজার মোড়ের একটি রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৫জন গুণী ব্যাক্তিকে ইসলামি সেবক সম্মাননা, একজন বিশ্বজয়ী হাফেজ ও বেফাক বোর্ড পরীক্ষা এবং হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বার্ষিক পরীক্ষায় মুমতাজ বিভাগে উত্তীর্ণসহ যারা মেধাস্থান অর্জন করেছে এমন ৩৯ জন কৃতি হাফেজদের ক্রেস্ট, সার্টিফিকেট ও উত্তরীয় প্রদানের মাধ্যমে এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক জেলা ও দায়রা জজ বিচারক আ. ছালাম খান। তিনি ইসলামিক ফাউন্ডেশনের হাফেজদের প্রতি বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হাফেজদের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছে। হাফেজে কোরআনরা কেবল ধর্মীয় ব্যক্তিত্ব নন, তারা সমাজের নৈতিক ও মানবিক মূà¦