শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাল শুরু হচ্ছে দাওরায়ে হাদিস পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ১৪৪৭ হিজরি মোতাবেক ২০২৬ সালের দাওরায়ে হাদিস পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সারাদেশে একযোগে শুরু হবে।

সারাদেশে মোট ২৫৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হবে। 

আল-হাইয়্যা কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় এই পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধু শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়, চলবে বেলা ১১:৩০টা পর্যন্ত।

প্রকাশিত রুটিন অনুযায়ী ২৭ জানুয়ারি (মঙ্গলবার): তিরমিযী ১ম পত্র, ২৮ জানুয়ারি (বুধবার): মুসলিম ১ম পত্র, ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার): বুখারী ১ম পত্র, ৩০ জানুয়ারি (শুক্রবার): তিরমিযী ২য় ও শামায়েল, ৩১ জানুয়ারি (শনিবার): বুখারি ২য় পত্র, ০১ ফেব্রুয়ারি (রবিবার): মুসলিম ২য় পত্র, ০২ ফেব্রুয়ারি (সোমবার): আবু দাউদ, ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার): নাসাঈ ও ইবনে মাজাহ, ০৪ ফেব্রুয়ারি (বুধবার): ত্বহাবি, ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): মুওয়াত্তাআন পরীক্ষা হওয়ার কথা রয়েছে। 

আল-হাইআতুল উলয়া কর্তৃপক্ষ মাদরাসা এডমিন ও দায়িত্বশীলদের জন্য কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো- 
১. মাদরাসা এডমিনগণকে আল-হাইআতুল উলয়ার নির্ধারিত লিংক থেকে পরীক্ষার রুটিন ডাউনলোড ও প্রিন্ট করে মাদরাসার নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে। 
২. যে সকল মাদরাসা এখনও নিবন্ধনপত্র (রেজিস্ট্রেশন কার্ড) ও প্রবেশপত্র (এডমিট কার্ড) ডাউনলোড করেননি, তাদের অতি দ্রুত ‘HEMS’ সফটওয়্যারে নিজ আইডিতে প্রবেশ করে তা সংগ্রহ করতে বলা হয়েছে। 
৩. প্রবেশপত্র ও নিবন্ধনপত্র মাদরাসার মুহতামিম অথবা নাজেমে তালিমাতের স্বাক্ষরসহ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে। 
৪. নেগরান (তত্ত্বাবধায়ক) নিয়োগপত্র দ্রুত প্রিন্ট করে সংশ্লিষ্ট নেগরানকে বুঝিয়ে দিতে হবে।
অন্যান্য নিয়মাবলির মধ্যে বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিনগুলোতে ১৫ মিনিট পূর্বে হলে উপস্থিত থাকতে হবে। এছাড়া কিরাআত (মৌখিক) পরীক্ষা নেগরানে আলার (পরীক্ষা নিয়ন্ত্রক) ঘোষণা অনুযায়ী যেকোনো দিন বিকেল বা রাতে অনুষ্ঠিত হবে। ছাত্রীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা মহিলা নেগরানগণ গ্রহণ করবেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ