শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী জামিআ রাব্বানিয়ায় ভর্তি তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের অধীন সকল মারহালায় ও আল-হাইআতুল উলয়ার অধীন দাওরায়ে হাদিসে প্রতি বছরে ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী বিদ্যাপীঠ, ও ঐতিহ্যবাহী শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ইফতা বিভাগে (২০২৬-২৭ ইং) শিক্ষাবর্ষের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।  
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহতামিম, প্রধান মুফতী ও শাইখুল হাদীস মুফতী নজরুল ইসলাম ভাসানী জানান, আমাদের উচ্চতর বিভাগ আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা কোর্সে আগামী (২০২৬-২৭ ইং) শিক্ষা বছরের জন্য ১ বছর মেয়াদী (২য় বছর ঐচ্ছিক) ভর্তি শুরু হবে ৬ ই শাওয়াল ১৪৪৭ হিজরী সকালে।

মুফতী নজরুল ইসলাম ভাসানী বলেন, এখানে রাজধানী ঢাকার ‘জামিয়া শারইয়্যাহ মালিবাগ’ এর ইফতা বিভাগের প্রধান মুশরিফ, মুফতি হারুন সাহেব আধুনিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত মুহাযারা পেশ করেন এবং ফতোয়ার তামরীন দেখেন।

তিনি আরও বলেন, ৬ ই শাওয়াল সকাল ১০টায় ভর্তি শুরু হবে । এর আগে ফরম বিতরণ করা হবে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত।

এদিকে ভর্তি সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ হতে এক বিজ্ঞপ্তিতে ইফতা বিভাগের বৈশিষ্ট্য, ভর্তি পরীক্ষার বিষয় ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শর্তাবলী জানানো হয়েছে।

ইফতা বিভাগের বৈশিষ্ট্য:
১) বিশেষজ্ঞ মুফতীগণের সুচিন্তিত নির্দেশনার আলোকে রচিত মানহাজ।
২) অভিজ্ঞ মুফতীগণের তত্ত্বাবধানে ফতোয়ার তামরীন।
৩) আধুনিক মাসায়েল ও যুগ জিজ্ঞাসার সমাধানে বিষয় ভিত্তিক মুহাযারা প্রদান।
৪) তাফসীর, ফিকহ, উসূলে ফিকহ, হাদীস, উসূলে হাদীস ইত্যাদি বিষয়ে আরবী-উর্দু কিতাবাদির সুবিশাল মাকতাবা।
৫) এক বছরেই দুই বছরের মেহনত আদায়ের সুদৃঢ় প্রত্যয়।    
৬)তালীমের পাশাপাশি আমলী জিন্দেগী গঠন ও চরিত্র সংশোধনের ইহতিমাম।

ভর্তি পরীক্ষার বিষয়:
১) লিখিত: ক. হেদায়া (সালেস)। খ. আরবী ও বাংলা প্রবন্ধ।
২) মৌখিক: হেদায়া (সালেস) ও প্রাসঙ্গিক যে কোন বিষয়।

ভর্তির শর্তাবলি:
১) আবেদনকারীকে ফযিলত ও তাকমীল মারহালায় মুমতায বিভাগে উত্তীর্ণ হতে হবে।
২) ভর্তি ফরমের সাথে ফযিলত ও তাকমীল মারহালার নাম্বারপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন 01893-847552, 01722-240642 নাম্বারে।

ঠিকানা: জামিআ রাব্বানিয়া আরাবিয়া, রব্বানীনগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ