সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সারাদেশে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৩,৮৮১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তরের দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হয়েছে। হিজরি হিসেবে আজ ৭ শা‘বান ১৪৪৭। এ বছর দেশব্যাপী ২৫৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ সূত্রে জানা গেছে, চলতি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৮৮১ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন।

দাওরায়ে হাদীস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য আল-হাইআতুল উলয়ার মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান (দা: বা:), কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান (দা. বা.) এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ দেশবাসী মুসলিম ভাই-বোনদের কাছে বিশেষভাবে দোয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে পরীক্ষার্থী, নেগরান, মাদরাসা ও মারকায কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তারা।

এ গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষার আয়োজন সফল করতে রাষ্ট্র, সরকার, সমাজ ও গণমাধ্যমের দায়িত্বশীলদেরও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ