বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ৭০ জন ছাত্রী মেধা স্থান লাভ করে বরাবরের ন্যায় এবারও ঈর্ষণীয় সাফল্যের ধারা অব্যহত রেখেছে রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা।
কিতাব বিভাগে পরীক্ষার্থী ১০৭ জন। এরমধ্যে মেধা তালিকায় ৭০জন। মেধাস্থানের গড় ৬৫.৪২। এই গড় বিবেচনায় সারা দেশে বেফাকের তালিকার সর্বশীর্ষে উঠে আসে রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার নাম।
প্রতিষ্ঠানটির ছাত্রীরা ইবতিদাইয়ায় ৩য়, মুতাওয়াসসিতায় ৯ম, সানাবিয়া উলয়ায় ৩য় ও ৬ষ্ঠ এবং ফযিলতে ৩য় ও ৫ম স্থান অর্জন করে।
ইবতিদাইয়া জামাতে ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় ২৪ জন। মুতাওয়াসসিতায় ৩৮ জনের মধ্যে মেধা তালিকায় ২৮ জন। সানাবিয়া উলয়ায় ২৭ জনের মধ্যে মেধা তালিকায় ১৪ এবং ফযিলতে ১৫ জনের মধ্যে মেধা তালিকায় ০৪ জন।