সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের তাক লাগানো ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় রাজধানীর ঢালকানগরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা মাদরাসা বাইতুল উলূম শুরুলগ্ন থেকেই ঈর্ষণীয় সফলতা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৪৪৬-৪৭ হিজরি মোতাবেক ২০২৫-২৬ ঈসায়ী শিক্ষাবর্ষে ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায়ও মাদরাসাটি তাক লাগানো ফলাফল করেছে। কিতাব বিভাগে এবার সর্বমোট ১৭৫ জন ছাত্রের মধ্যে মেধা তালিকায় স্থান পেয়েছে ৯৮ জন। মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ১৬৭ জন এবং জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ৭ জন।

সাফল্যের এই ধারাবাহিকতায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে মাদরাসা বাইতুল উলূম-এর পরিচালক মুফতি জাফর আহমদ আওয়ার ইসলামকে বলেন, ‘এটি আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ও শুকরিয়া যে, তিনি আমাদের শিক্ষার্থীদের মেহনতকে কবুল করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’

তিনি আরও বলেন, ‘ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের মাদরাসাতেও অনেক শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই সাফল্যের পেছনে আকাবিরদের তাওয়াজ্জুহ ও উস্তাদ-শিক্ষার্থীদেà¦