সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

​বেফাকে সানাবিয়া উলয়ায় মেধাতালিকায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের ২০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিক স্তর তথা সানাবিয়া উলয়া মারহালায় অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজধানীর অন্যতম শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। প্রকাশিত ফলাফলে দেখা যায়, জাতীয় মেধাতালিকার শীর্ষস্থানগুলোতে প্রতিষ্ঠানটির ছাত্ররা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, সানাবিয়া উলয়া মারহালায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের শিক্ষার্থীরা জাতীয় মেধাতালিকায় ৪র্থ, ৭ম এবং ৮ম স্থান অর্জন করার বিরল গৌরব অর্জন করেছেন। বিশেষ উল্লেখযোগ্য যে, এই একক জামাত থেকেই ২০ জন কৃতি শিক্ষার্থী মেধাতালিকায় জায়গা করে নিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন।

মাদরাসার এই অসামান্য সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। 

প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ছাত্রদের সুবিন্যস্ত তালীম-তারবিয়াতের পাশাপাশি হাতের লেখা সুন্দর করা এবং নিবিড় তদারকির কারণে প্রতি বছরই ঢালকানগর মাদরাসা এমন ঈর্ষণীয় ফলাফল উপহার দিয়ে আসছে।

​তিনি এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ