বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

কেন আপনি এই ইনশা পড়বেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দীর্ঘ ১০ বছর পাঠদান অভিজ্ঞতার আলোকে প্রচলিত নুসখাগুলোর ত্রুটিগুলো পরিহার করে প্রাচীন ও নির্ভরযোগ্য সূত্রের সাথে মিলিয়ে অত্যন্ত যত্নের সাথে এই সংস্করণটি প্রস্তুত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ অংশ ও শিরোনাম লাল কালারে উপস্থাপন করা হয়েছে যা একজন পাঠকের, সহজে ও দ্রুত বোঝার সহায়ক হবে।

কিতাবটির মূল নুসখার বিন্যাসকে সুচিন্তিতভাবে সাজিয়ে প্রতিটি অধ্যায়কে করা হয়েছে আরও স্পষ্ট ও সহজপাঠ্য।

পাঠকের স্বাচ্ছন্দ্য ও মনোযোগ ধরে রাখতে পুরো বইটি উপস্থাপন করা হয়েছে পরিষ্কার, পরিমিত ও রুচিশীল ফন্টে।

কঠিন ও দুর্বল শব্দ ও বাক্যের সংক্ষিপ্ত ব্যাখ্যা আরবি ও বাংলা ভাষায় সংযোজন করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারে।

বইটির শেষে আলাদাভাবে মূল লেখকের জীবনী সংক্ষিপ্তভাবে যুক্ত করা হয়েছে। যা পাঠককে লেখকের মর্যাদা ও চিন্তাধারা বুঝে বইটি আরো গভীরভাবে অনুধাবন করতে সহায়তা করবে।

দীর্ঘদিন ব্যবহার উপযোগী রাখতে উন্নত মানের কাগজ ও মজবুত বাইন্ডিং নিশ্চিত করা হয়েছে।

বইটিতে উচ্চমান বজায় রেখেও তুলনামূলক কম দামে বইটি সরবরাহ করা হচ্ছে। যাতে একজন শিক্ষার্থী সহজেই সংগ্রহ করতে পারে।

এছাড়াও আরো নানা দিক থেকে গুণগত মান উন্নত করা হয়েছে। যা বইটিকে করেছে নির্ভরযোগ্য।

বইটি সংগ্রহ করা যাবে মিরপুর-১ আকবার কমপ্লেক্সের পাশে অবস্থিত আন-নূর লাইব্রেরী থেকে।

পরিবর্তন ও পরিমার্জন করেছেন মুফতি ফজলুল করিম। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা (মসজিদুল আকবার কমপ্লেক্স) মিরপুর-১ এর শিক্ষক। তিনি শেখ জুনুরুদ্দিন রহ. দারুল কোরআন মাদ্রাসা চৌধুরীপাড়া ঢাকা থেকে দাওরায়ে হাদিস এবং জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা (মসজিদুল আকবার কমপ্লেক্স) মিরপুর-১ থেকে ইফতা সম্পন্ন করেছেন। ১১ বছর ধরে তিনি শিক্ষকতা করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ