বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

২০২৭ সালের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এই বর্ধিত সময়ে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে।

সম্প্রতি বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল শিক্ষার্থী ২০২৭ সালের দাখিল পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের সুবিধার্থে এই সময় বাড়ানো হয়েছে। মাদ্রাসা প্রধান ও সংশ্লিষ্ট সকলকে এই সুযোগ কাজে লাগিয়ে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা বিলম্ব ফি প্রদান সাপেক্ষে আগামী ৫ এপ্রিল ২০২৬ থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন।

পেমেন্ট সম্পন্ন হওয়ার পরেই কেবল অনলাইন সিস্টেমে নতুন তথ্য এন্ট্রির সুযোগ পাওয়া যাবে। এছাড়া ই-এসআইএফ (e-SIF) পূরণের মাধ্যমে শিক্ষার্থীর যাবতীয় তথ্য অনলাইনে এন্ট্রি করার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

বোর্ডের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে, এই বর্ধিত সময়ে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। এর আগে যারা সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদের কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ এই পর্যায়ে থাকবে না। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত কারিগরি সমস্যা সমাধানের জন্য অফিস চলাকালীন মাদরাসাগুলোর ইআইআইএন (EIIN) ভিত্তিক সিম নম্বর থেকে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এই আদেশটি বোর্ডের আওতাধীন সকল অনুমোদিত মাদ্রাসার জন্য প্রযোজ্য হবে। নির্ধারিত তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ