দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিয়েছে সারাদেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী। দুপুর ১টায় শেষ হবে আজকের পরীক্ষা।
কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়—সকাল সাড়ে ৮টা থেকেই শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। সবকটা কেন্দ্রের প্রবেশপথে পরীক্ষার্থীর প্রবেশপত্র ও প্রয়োজনের বাইরে বাড়তি কোনো কাগজপত্র যাচাইয়ের ব্যবস্থা রয়েছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারি নিশ্চিতে তৎপর রয়েছে শিক্ষাপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁà¦
