বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

কওমি শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প চালু করছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কওমি মাদরাসার শিক্ষার্থী ও আলেমদের আধুনিক কর্মমুখী দক্ষতায় গড়ে তুলতে স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প চালু করতে যাচ্ছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক।

প্রকল্পটি শিগগিরই বেফাকের নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলে জানানো হয়েছে।

বেফাক সূত্রে জানা যায়, নতুন এ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে কারিগরি শিক্ষা, ভাষা দক্ষতা, ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মাধ্যমে কওমি শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতাও অর্জন করে কর্মজীবনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

 শনিবার (২ মে) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সদরে মজলিসে খাসের এক সভা অনুষ্ঠিত হয়। বেফাক শায়খে যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সর্ব সহসভাপতি মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব (মধুপুর), মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী, মুফতি মনসুরুল হক, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতি জাফর আহমদ পীর সাহেব (ঢালকানগর), মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী, মাওলানা রুহুল আমীন খান উজানবী, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা শাব্বীর আহমদ রশীদ এবং কোষাধ্যক্ষ মাওলানা মুনিরুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী জানান, সভায় বিভিন্ন সাব-কমিটির রেজুলেশন পাঠ ও অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি দেশের অনগ্রসর এলাকার বেফাকভুক্ত মাদরাসাগুলোতে ইস্তেঞ্জাখানা নির্মাণ প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ পর্যন্ত ১০০টি মাদরাসায় ইস্তেঞ্জাখানা নির্মাণের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

এছাড়া জানানো হয়, বর্তমান কমিটির কার্যকালে এখন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১০ কোটি টাকার বেশি মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আগামী মাসের শুরু থেকে চলতি বছরের মেধাবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু হবে।

সভায় কওমি শিক্ষাব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কমিটিকে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ