বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের সিফাত উল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যে বয়সে খেলাধুলা দৌড়ঝাঁপে সময় কাটানোর কথা সেখানে  অবিশ্বাস্য এক নিষ্ঠা আর অধ্যবসায়ে মাত্র ১০ মাসেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে ৯ বছরের সিফাত উল্লাহ। তার বিস্ময়কর এই অর্জনে মুগ্ধ শিক্ষক-অভিভাবকসহ পুরো এলাকা। কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা আর একাগ্রতা তাকে এনে দিয়েছে আলাদা স্বীকৃতি।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ কেদারপুরে অবস্থিত আল-কোরআন একাডেমীর হেফজ বিভাগের শিক্ষার্থী সিফাত উল্লাহ। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শেষ হয় তার কোরআন মুখস্থ করার যাত্রা। এসময় মাদ্রাসায় দোয়া ও মোনাজাতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সিফাতের বাবা মাহমুদুল ইসলাম একজন কাপড় বিক্রেতা। সীমিত সামর্থ্যের মধ্যেও ছোটবেলা থেকেই ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্নই এখন বাস্তবে রূপ নিয়েছে। মাত্র এক বছরের মধ্যেই কায়দা, আমপারা ও নাজেরা শেষ করে ১০ মাসে সম্পূর্ণ হিফজ সম্পন্ন করে সিফাত। অল্প সময়ের এই সাফল্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

স্থানীয়রা বলছেন, সিফাত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। অল্প সময়ের মধ্যে তার এমন কৃতিত্বে তারা বিস্মিত ও গর্বিত। শিক্ষকরাও মনে করেন, তার মনোযোগ, নিয়মিত অনুশীলন এবং আন্তরিক প্রচেষ্টাই এই সাফল্যের মূল চাবিকাঠি।

এত অল্প বয়সে এমন অর্জন শুধু পরিবারের নয়, পুরো এলাকার জন্যই গর্বের বিষয় হয়ে উঠেছে। মেধা, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো বাধা নয় তারই উজ্জ্বল উদাহরণ সিফাত উল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ