বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

খুলছে মাদরাসা শিক্ষকদের বদলির পথ, আসছে নতুন নীতিমালা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দীর্ঘদিনের দাবির পর অবশেষে দেশের এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির সুযোগ চালু হতে যাচ্ছে। স্কুল ও কলেজ শিক্ষকদের পর এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও বদলি নীতিমালা অনুমোদন দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গত বৃহস্পতিবার এ নীতিমালার অনুমোদন দেয়। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সূত্র জানায়, শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি ও পারিবারিক দুর্ভোগ কমাতে বদলি প্রক্রিয়াকে ডিজিটাল ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সফটওয়্যারভিত্তিক একটি অনলাইন ব্যবস্থার মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনা করা হবে।

বর্তমানে ব্যবহৃত ‘মেমিস’ (MEMIS) সফটওয়্যার ব্যবহার করে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। তবে সেটি কার্যকর না হলে নতুন সফটওয়্যার তৈরি করে বদলি কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানা গেছে।

নীতিমালা অনুযায়ী, একজন এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক তার চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। তবে বদলির জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অনুমোদন বাধ্যতামূলক থাকবে।

এছাড়া শূন্যপদ, বিষয়ভিত্তিক প্রয়োজন, যোগ্যতা এবং প্রশাসনিক বিবেচনাসহ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে বদলি কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

দেশে বহু বছর ধরে এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলির সুযোগ না থাকলেও সম্প্রতি সরকার পর্যায়ক্রমে সেই ব্যবস্থা চালু করে। এরপর থেকেই মাদরাসা শিক্ষকদের মধ্যেও একই ধরনের সুযোগের দাবি জোরালো হয়ে ওঠে।

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত অনেক মাদরাসা শিক্ষক নিজ জেলা বা পরিবারের কাছাকাছি কর্মস্থলে যেতে না পেরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে নারী শিক্ষক, অসুস্থ শিক্ষক এবং দূরবর্তী অঞ্চলে কর্মরতদের মধ্যে বদলির দাবি বেশি ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নীতিমালার অনুমোদনের পর এখন প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। প্রজ্ঞাপন জারি হলে বদলির আবেদন, যোগ্যতা, অগ্রাধিকার এবং অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ