ইমরান ওবাইদ, সাব-এডিটর
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা নজরে সানির (পুনঃনিরীক্ষণের) অর্ধেক ফি ফেরত-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে-২০২৬) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে বোর্ডের প্রধান পরিচালক মাওলানা উবায়দুল রহমান খান নদভীর স্বাক্ষর সম্বলিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, বিগত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় (১৪৪৭ হি./২০২৬ ঈ.) নজরে সানির আবেদনের প্রেক্ষিতে যাদের যে বিষয়ের নম্বর বৃদ্ধি পেয়েছে, তাদের সে বিষয়ের অর্ধেক ফি ০২-১২-১৪৪৭ হিজরি মোতাবেক ২০-০৫-২০২৬ ঈসাব্দ হতে ফেরত দেওয়া শুরু হবে