নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের আন্দোলন, বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন এড়িয়েই আজ সকাল ১০ টা থেকে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে তিনটি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটি এবং কারিগরি শিক্ষা বোর্ডে একটি—মোট পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বোর্ডের রুটিন অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বোর্ড ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বà
