বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা নিবন্ধন করে পুনরায় পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনে বলেন, ‘শুধু ১৩ জুলাইয়ের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরাই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। যারা ওই দিন পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি। এরপর আর কোনো কথা নেই। ’

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে ১৩ জুলাই ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই চট্টগ্রামের পাঁচ জেলা বাদে দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল।

বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হয়। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। পরে ওই দিনের পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ