বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের আগামী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষা শেষ করার এবং একই সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফলও প্রকাশ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দাখিল স্তরের সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে।

ফরম পূরণের সময়সূচিসহ এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ