বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিদ্যালয় পর্যায়ে পৌঁছে দিতে ৫ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেট থেকে এ অর্থ বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব বিভাগের এক অফিস আদেশে এ বরাদ্দের তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ কার্যক্রমের অধীনে বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ খাতের পরিবহন ব্যয় থেকে এ অর্থ ব্যয় করা হবে। এ খাতে মোট ১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্য থেকে ৫ কোটি ৮৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিদ্যালয় পর্যায়ে পরিবহনের জন্য মঞ্জুর করা হয়েছে।

বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে আইবাস-এর অথরাইজেশন ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এ অর্থ ব্যয় করতে পারবেন।

এ ছাড়া বরাদ্দ করা অর্থ কেবল ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক পরিবহনের কাজেই ব্যবহার করতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যয় করা যাবে না। সরকারি বিধিবিধান অনুসরণ করে অর্থ ব্যয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী থাকতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, বরাদ্দ করা অর্থের কোনো অংশ অব্যয়িত থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ