বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

আলিমে শূন্য পাসের কারণ জানতে ৫৫ মাদরাসাপ্রধানকে তলব 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চলতি বছরের আলিম পরীক্ষায় ৫৫টি মাদরাসা থেকে কোনো শিক্ষার্থী পাস না করায় এসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ জানতে মাদরাসাপ্রধানদের তলব করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ১০ নভেম্বর সকাল ১০টায় লিখিত ব্যাখ্যাসহ বোর্ডে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি শূন্য পাস করা ৫৫টি মাদরাসাপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষায় যেসব মাদরাসা থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে হবে। এ জন্য আগামী ১০ নভেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট মাদরাসাপ্রধানদের লিখিত বক্তব্য নিয়ে বোর্ডে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফলের পেছনের কারণ জানতে মাদরাসাপ্রধানদের বক্তব্য শুনতে চায় শিক্ষা বোর্ড। তবে ব্যাখ্যা গ্রহণের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে চিঠিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এসএইচ/ 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ