বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক  

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধিভুক্ত মাদরাসাগুলোকে পরীক্ষার অন্তর্ভুক্তি ফি জমা দেওয়ার আগে নাম ও ঠিকানা বাংলা, আরবি ও ইংরেজিতে সঠিকভাবে এন্ট্রি করা হয়েছে কি না, তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের সনদ বাংলা, আরবি ও ইংরেজি—এই তিন ভাষায় প্রস্তুত করা হবে। এ জন্য প্রতিটি মাদরাসার নাম ও ঠিকানা (গ্রাম ও ডাকঘর) বাংলার পাশাপাশি আরবি ও ইংরেজিতেও সঠিক বানানে এন্ট্রি থাকা আবশ্যক।

এতে আরও বলা হয়, পরীক্ষার অন্তর্ভুক্তি ফি জমা দেওয়ার আগেই সংশ্লিষ্ট মাদরাসার নাম ও ঠিকানা আরবি ও ইংরেজিতে এন্ট্রি করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কোনো তথ্য এন্ট্রি করা না থাকলে তা যথাযথভাবে এন্ট্রি করতে হবে। পাশাপাশি বানানগত কোনো ভুল থাকলে তা সংশোধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এসব তথ্য যাচাই ও সংশোধন না করলে মাদরাসার নামে প্রস্তুত করা সনদে ভুল-ত্রুটি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে পরবর্তী সময়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হতে পারে।

সনদে নির্ভুল তথ্য নিশ্চিত করতে পরীক্ষার অন্তর্ভুক্তি ফি জমা দেওয়ার আগেই প্রয়োজনীয় যাচাই ও সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব মাদরাসার মুহতামিম, দায়িত্বশীল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেফাক।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ