বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কারিম বেনজেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবিতে ফ্রান্সের জাতীয় দলের সাবেক ফুটবলার করিম বেনজেমা ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন (ডানে)

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেশটির জাতীয় দলের সাবেক ফুটবলার করিম বেনজেমা।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা করেছিলেন বেনজেমা। আর তাই ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন দারমানিন।  

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেনজেমার আইনজীবী হিউজ ভিগিয়ের মঙ্গলবার দেশটির বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মামলা করেছেন। এই আদালতে ফ্রান্সের মন্ত্রীদের মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানো পর পাল্টা আক্রমণে গাজায় নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এ নিয়ে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেনজেমা লিখেছিলেন, ‘আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনো নারী বা শিশুও রেহাই পাচ্ছে না।’


বেনজেমার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে দারমানিন সিনিউজ চ্যানেলে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তার (বেনজেমা) সঙ্গে ‘মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা আছে।’

এছাড়াও বেনজেমার বিরুদ্ধে ফ্রান্স জাতীয় দলের খেলায় জাতীয় সংগীত না গাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মান্তরকরণ প্রচেষ্টার অভিযোগও এনেছিলেন দারমানিন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের পরপরই আইনজীবীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন বেনজেমা। এবার আইনি পথে হাঁটলেন এই ফুটবলার। মামলায় বেনজেমা বলেছেন, ‘মুসলিম ব্রাদারহুডের সঙ্গে নূন্যতম সম্পৃক্ততাও কখনো ছিল না, এমনকি সংগঠনটির সদস্য দাবিদার কারও সম্পর্কে কোনো ধারণাও নেই।’

বেনজেমা মামলায় আরও লিখেছেন, ‘আমি জানি যে দুর্নামের কারণে আমাকে কতটা রাজনৈতিক খেলায় ব্যবহার করা হচ্ছে। ব্যাপারটা আরও বেশি কলঙ্কজনক এ কারণে যে ৭ অক্টোবর থেকে ঘটা নাটকীয় ঘটনাগুলো এ ধরনের বিবৃতি থেকে আলাদা কিছু দাবি করে।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ