বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

কমেন্ট বক্স বন্ধ করে আবারও উন্মুক্ত করা হলো কোকাকোলার সেই বিতর্কিত বিজ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই পণ্যটি বয়কটের ডাক দিয়েছে— এমনটি দাবি করে বিজ্ঞাপন বানিয়েছিল কোকাকোলা বাংলাদেশ। তবে প্রকাশের পর নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে ইউটিউব-ফেসবুক থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয় সংস্থাটি। কিন্তু কিছু সময় পর ফের ইউটিউবে ফিরেছে বিজ্ঞাপনটি।  

মঙ্গলবার (১১ জুন) সকাল থেকে বিজ্ঞাপনটি দেখা যাচ্ছিল না ‘কোকাকোলা’ ইউটিউব চ্যানেলে। অনেকে ধরে নিয়েছিলেন, তোপের মুখে হয়তো বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কোকাকোলা বাংলাদেশ কর্তৃপক্ষ। 

তবে সন্ধ্যার পর থেকে আবার চ্যানেলে দেখা যাচ্ছে সমালোচিত সেই বিজ্ঞাপন। ধারণা করা হচ্ছে— সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি ‘প্রাইভেট’ করে রাখা হয়েছিল। পরে আবার ‘পাবলিক’ করে দেওয়া হয়। তবে এবার আর কাউকে মন্তব্য করার সুযোগ রাখা হয়নি। ভিডিওর কমেন্ট বক্স বন্ধ রাখা হয়েছে। 

‘কোকাকোলা’ ইউটিউব চ্যানেলে আপলোড করা ওই বিজ্ঞাপনে কমেন্ট না করতে পারলেও দর্শকদের সমালোচনা অব্যাহত আছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের বিভিন্ন ফেসবুক গ্রুপে, পেজে ও ইউটিউব চ্যানেলে ডাবিং করা বিকৃত ভার্সনের সঙ্গে বিভিন্ন ক্লিপ নিয়ে এখনো আলোচনা চলছে। 

অপর দিকে বিজ্ঞাপনটি নির্মাণ করে ও এতে অভিনয় করে দর্শকদের বয়কটের হুমকির মুখে পড়েছেন শরাফ আহমেদ জীবন। আত্মপক্ষ সমর্থন করে গতকাল সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। জীবন লিখেছেন, ‘সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমাকে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ ও অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধু তাদের দেওয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। ... কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। ... এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সব সময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’

একই ধরনের সমালোচনায় পড়েছেন বিজ্ঞাপনটির আরেক অভিনেতা শিমুল শর্মাও। আত্মপক্ষ সমর্থন করে তিনিও সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার নিজের ফেসবুকে শিমুল লিখেছেন, ‘আমি শিমুল শর্মা। যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি কারণ একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে ওঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।’

এরপর লেখেন, ‘আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ